ExamDAO Logo

ID#5392 BCS General Science Preli (50)

MRI কোন্ নীতিতে কাজ করে?
ক) শরীরের ত্রি-মাত্রিক চিত্র তৈরি করতে এক্স-রে ব্যবহার করে
খ) তেজস্ক্রিয় ট্রেসার দ্বারা নির্গত গামা-রে শনাক্তের মাধ্যমে
গ) শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে
ঘ) উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরির মাধ্যমে

ব্যাখ্যা

MRI (Magnetic Resonance Imaging) পদ্ধতিতে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়। এটি শরীরের অভ্যন্তরের পানির অণুর প্রোটনকে উত্তেজিত করে এবং সেখান থেকে সিগন্যাল সংগ্রহ করে ছবি তৈরি করে।

১. এক্স-রে ব্যবহার করা হয় সাধারণ এক্স-রে মেশিন এবং CT স্ক্যানে।
২. গামা-রে এবং তেজস্ক্রিয় ট্রেসার ব্যবহার করা হয় PET স্ক্যানে।
৩. উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ (Ultrasound) ব্যবহৃত হয় আল্ট্রাসনোগ্রাফিতে।

অতিরিক্ত তথ্য: MRI পদ্ধতিতে কোনো ক্ষতিকর আয়নাইজিং বিকিরণ (Radiation) নেই, তাই এটি নিরাপদ। তবে যাদের শরীরে ধাতব যন্ত্র (যেমন পেসমেকার) আছে, তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ।
Resource Details
Exam BCS
Subject General Science
Chapter 40
Year 50

Discussion — BCS General Science Preli (50)

Join the Discussion!

You must be logged in to post a comment or ask a question.

Sign In to Comment

No discussion yet. Be the first to post a comment!