১৮৪৩ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে প্রতিষ্ঠিত তত্ত্ববােধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত। এটি বাংলা ভাষার যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক গদ্যের প্রসারে ভূমিকা রাখে।
১. প্যারীচাঁদ মিত্র ‘মাসিক পত্রিকা’র সম্পাদক ছিলেন এবং বিদ্যাসাগর এই পত্রিকার অন্যতম প্রধান লেখক ছিলেন।
২. অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় পত্রিকাটি অত্যন্ত গম্ভীর এবং তথ্যসমৃদ্ধ এক স্বতন্ত্র রূপ লাভ করেছিল।
৩. এটি মূলত ব্রাহ্মধর্ম প্রচারের জন্য যাত্রা শুরু করলেও পরে জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের বাহন হয়ে ওঠে।
অতিরিক্ত তথ্য: অক্ষয়কুমার দত্তকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মননশীল প্রাবন্ধিক মনে করা হয়।