HOME সার্থক বাক্যের গুণ
কোনো সার্থক বাক্যের গুণ নয় কোনটি?
• 38

ব্যাখ্যা (Explanation)

একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে— আকাঙ্ক্ষা, আসত্তি এবং যোগ্যতা; সুতরাং আসক্তি কোনো বাক্যের গুণ নয়।

১. আকাঙ্ক্ষা হলো বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা।
২. আসত্তি হলো বাক্যের পদগুলোকে সঠিক ক্রম অনুযায়ী সাজিয়ে রাখা।
৩. যোগ্যতা বলতে বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থগত ও ভাবগত মিলবন্ধনকে বোঝায়।

অতিরিক্ত তথ্য: ‘আসক্তি’ ও ‘আসত্তি’র মধ্যে বানান ও অর্থগত পার্থক্য পরীক্ষায় প্রায়ই বিভ্রান্তি তৈরি করে।