বাংলা ব্যাকরণের কারক ও বিভক্তি অনুযায়ী ‘দ্বারা, দিয়া, কর্তৃক’ শব্দগুলো তৃতীয়া বিভক্তির চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। এগুলো মূলত করণ কারকে বেশি দেখা যায়।
১. প্রথমা বা শূণ্য বিভক্তির কোনো নির্দিষ্ট চিহ্ন নেই (যেমন—অ)।
২. দ্বিতীয়া বিভক্তির চিহ্ন হলো ‘কে, রে’ যা সাধারণত কর্ম কারকে বসে।
৩. শব্দ বিভক্তি বাক্যের পদগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনে সাহায্য করে।
অতিরিক্ত তথ্য: বিভক্তি মূলত দুই প্রকার—শব্দ বিভক্তি ও ক্রিয়া বিভক্তি।