বাংলা ভাষায় ব্যবহৃত ‘গীর্জা’ শব্দটি একটি পর্তুগীজ শব্দ। পর্তুগিজ বণিক ও মিশনারিদের আগমনের ফলে তাদের অনেক শব্দ বাংলায় স্থান করে নিয়েছে।
১. ফারসী থেকে আগত শব্দ হলো নামাজ, রোজা, চশমা ইত্যাদি।
২. ওলন্দাজ থেকে আগত শব্দগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইস্কাপন, রুইতন (তাস সংক্রান্ত)।
৩. পর্তুগিজ থেকে আগত আরও কিছু প্রচলিত শব্দ হলো—আনারস, আলমারি, সাবান, পাদ্রি।
অতিরিক্ত তথ্য: ‘ইগ্রিজা’ (Igreja) নামক মূল পর্তুগিজ শব্দ থেকে গীর্জা শব্দটি এসেছে।