রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। এই উপন্যাসের মূল উপজীব্য হলো সমাজ-নিষিদ্ধ বিধবার (বিনোদিনী) প্রেম এবং তৎকালীন সমাজের নানা জটিল সম্পর্কের আবর্তন।
১. শেষ প্রশ্ন উপন্যাসে আধুনিক চিন্তা ও প্রেমের দ্বন্দ্ব থাকলেও তা মূলত বিধবার প্রেম কেন্দ্রিক নয়।
২. কপালকুন্ডুলা একটি রোমান্টিক ও রোমাঞ্চকর উপন্যাস যেখানে বনবাসিনী মেয়ের সামাজিক জীবনের সংকট দেখানো হয়েছে।
৩. কুহেলিকা কাজী নজরুল ইসলামের একটি রাজনৈতিক পটভূমির উপন্যাস যা বৈপ্লবিক কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে রচিত।
অতিরিক্ত তথ্য: চোখের বালি উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো মহেন্দ্র, বিনোদিনী, আশালতা এবং বিহারী।