কবিতার কথা জীবনানন্দ দাশের একটি বিখ্যাত প্রবন্ধগ্রন্থ, এটি কোনো উপন্যাস নয়। ১৯৫৫ সালে প্রকাশিত এই বইটিতে কবিতার নান্দনিকতা ও কবির দর্শন আলোচিত হয়েছে।
১. দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি মনস্তাত্ত্বিক উপন্যাস।
২. শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় কাব্যধর্মী উপন্যাস।
৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামবাংলার পটভূমিতে রচিত সার্থক সামাজিক উপন্যাস হলো ‘পল্লী-সমাজ’।
অতিরিক্ত তথ্য: জীবনানন্দ দাশ কবি হিসেবে বিশ্বখ্যাত হলেও তাঁর এই প্রবন্ধগ্রন্থটি বাংলা সমালোচনা সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।