পুঁথি সাহিত্যের প্রাচীনতম এবং শ্রেষ্ঠ কবি হিসেবে ফকির গরীবুল্লাহকে গণ্য করা হয়। তিনি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অনেকগুলো বিখ্যাত পুঁথি রচনা করেন।
১. ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের কবি এবং তিনি মঙ্গলকাব্যের শেষ শক্তিশালী কবি।
২. কাজী দৌলত বা দৌলত কাজী ছিলেন সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্যের রচয়িতা।
৩. সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের আরেকজন শক্তিমান লেখক হলেও তিনি ফকির গরীবুল্লাহর পরবর্তী সময়ের।
অতিরিক্ত তথ্য: ফকির গরীবুল্লাহর বিখ্যাত পুঁথি হলো ‘আমির হামজা’ এবং ‘ইউসুফ জোলেখা’।