বাংলা ভূখণ্ডের আদিম অধিবাসী বা অনার্যদের ভাষা থেকে যে শব্দগুলো সরাসরি বাংলায় এসেছে সেগুলোকে দেশি শব্দ বলা হয়।
তৎসম শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি অপরিবর্তিত অবস্থায় বাংলায় এসেছে।
তদ্ভব শব্দগুলো সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে বিবর্তিত হয়ে বাংলায় স্থান করে নিয়েছে।
বিদেশি শব্দগুলো রাজনৈতিক বা বাণিজ্যিক কারণে বাইরের দেশগুলো থেকে বাংলায় প্রবেশ করেছে।
অতিরিক্ত তথ্য: কুলা, গঞ্জ, চুলা, ডাব, ঢেঁকি ইত্যাদি অনার্য জাতির ব্যবহৃত দেশি শব্দের প্রকৃষ্ট উদাহরণ।