যখন কোনো বাক্যের ক্রিয়া এবং কর্ম পদ একই ধাতু থেকে উৎপন্ন হয়, তখন তাকে সমধাতুজ কর্ম বলা হয়। ‘আজ এমন ঘুম (কর্ম) ঘুমিয়েছি (ক্রিয়া)!’ বাক্যে উভয়ই ‘ঘুম্’ ধাতু থেকে এসেছে।
১. ‘বই পড়ছি’ বাক্যে কর্ম ও ক্রিয়ার উৎস ভিন্ন, তাই এটি সমধাতুজ নয়।
২. সমধাতুজ কর্মের অন্য উদাহরণ হলো— ‘আর কত খেলা খেলবে’ বা ‘বেশ এক চাল চেলেছে’।
৩. এটি বাক্যের ভাবকে জোরালো করতে ব্যবহৃত হয়।
অতিরিক্ত তথ্য: কারক নির্ণয়ের ক্ষেত্রে সমধাতুজ কর্ম সবসময় কর্ম কারক হয়। একে অনেক সময় ‘ধাত্বর্থক কর্ম’ নামেও অভিহিত করা হয়।