১৯৯৬ সালের ২৭ মার্চ বাংলাদেশের সংবিধানের ১৩তম সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাস করা হয়। এটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে প্রবর্তন করা হয়েছিল।
১. এই ব্যবস্থার অধীনে ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
২. ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থাটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
৩. রাজনৈতিক সংকট নিরসনে এবং জনমতের ভিত্তিতে এই আইনটি প্রণয়ন করা হয়েছিল।
অতিরিক্ত তথ্য: প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি হাবিবুর রহমান।