১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের অধিবেশনে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতির দাবি তোলেন। তিনি ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাকে পরিষদের ব্যবহারের দাবি জানিয়েছিলেন।
১. লিয়াকত আলী খান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন, যা পরবর্তীতে ভাষা আন্দোলনের পথ প্রশস্ত করে।
২. ধীরেন্দ্রনাথ দত্ত একজন প্রখ্যাত আইনজীবী এবং কংগ্রেস দলের সদস্য ছিলেন।
৩. ড. মুহম্মদ শহীদুল্লাহ বুদ্ধিবৃত্তিক লড়াই চালালেও গণপরিষদে এই দাবি প্রথম উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত।
অতিরিক্ত তথ্য: ধীরেন্দ্রনাথ দত্তকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী হত্যা করে।