বাঙালি জাতির প্রধান ভিত্তি বা মূল অংশ গড়ে উঠেছে অষ্ট্রিক বা অষ্ট্রালয়েড জাতিগোষ্ঠীর সমন্বয়ে। এদের নিসাদ জাতিও বলা হয়।
১. দ্রাবিড়রা ভারতের দক্ষিণাঞ্চলে বেশি থাকলেও বাংলার আদি জনপদ গঠনে তাদের অবদান অষ্ট্রিকদের পরে।
২. নেগ্রিটোরা প্রাচীন হলেও তারা বাঙালি জাতির মূল প্রবাহে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারেনি।
৩. অষ্ট্রিকদের সাথে পরবর্তীতে দ্রাবিড় ও আর্যদের সংমিশ্রণে বর্তমান বাঙালি জাতি গড়ে উঠেছে।
অতিরিক্ত তথ্য: নৃ-তাত্ত্বিক বিচারে বাঙালি জাতি একটি সংকর বা মিশ্র জাতি হিসেবে পরিচিত।