বাংলাদেশের বর্তমান সংবিধানে মোট ৭ টি তফসিল রয়েছে। ২০১১ সালে ১৫তম সংশোধনীর মাধ্যমে পূর্বের ৪টি তফসিলের সাথে আরও ৩টি নতুন তফসিল যুক্ত করা হয়।
১. মূল সংবিধানে তফসিল ছিল মাত্র ৪টি; পরে ৫, ৬ ও ৭ নম্বর তফসিল হিসেবে ঐতিহাসিক দলিলসমূহ যুক্ত করা হয়।
২. ৭ম তফসিলে ১৯৭১ সালের ১০ই এপ্রিলের ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ অন্তর্ভুক্ত করা হয়েছে।
৩. সংবিধানের যেকোনো পরিবর্তনের জন্য সংসদ সদস্যদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়।
অতিরিক্ত তথ্য: সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা ১৫৩টি এবং ভাগ বা অধ্যায় ১১টি।