১৯৫১ সালে লিয়াকত আলী খানের মৃত্যুর পর খাজা নাজিমুদ্দীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় তিনি রাষ্ট্রভাষা উর্দু করার স্বপক্ষে বক্তব্য দিয়েছিলেন।
১. নুরুল আমীন ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী নন।
২. লিয়াকত আলী খান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু ১৯৫১ সালেই তিনি নিহত হন।
৩. মােহাম্মদ আলী বগুড়া ১৯৫৩ সালে খাজা নাজিমুদ্দীনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
অতিরিক্ত তথ্য: খাজা নাজিমুদ্দীন ঢাকা নবাব পরিবারের সদস্য এবং পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল ছিলেন।