কম্পিউটার ভাইরাস হলো এক প্রকার ক্ষতিকারক প্রােগ্রাম বা কোড যা কম্পিউটারের স্বাভাবিক কাজে বাধা দেয় এবং ডেটা নষ্ট করে। এটি স্বয়ংক্রিয়ভাবে নিজের প্রতিলিপি তৈরি করতে পারে।
১. এটি কোনো জৈবিক জীবাণু নয়, বরং মানুষের তৈরি সফটওয়্যার কোড।
২. ভাইরাস সার্কিট বা হার্ডওয়্যারের ক্ষতি সরাসরি না করলেও সিস্টেম অচল করে দেয়।
৩. এটি নেটওয়ার্ক বা পেনড্রাইভের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়ায়।
অতিরিক্ত তথ্য: VIRUS-এর পূর্ণরূপ হলো Vital Information Resources Under Siege।