বুলিয়ান অ্যালজেবরায় A + Ā = 1 সমীকরণটি সঠিক। কারণ ইনপুট ০ বা ১ যাই হোক না কেন, তার বিপরীতের সাথে যোগ করলে আউটপুট সবসময় ১ হবে।
১. A . A = A হবে, ১ নয়; কারণ ১ এবং ১ গুণ করলে ১ হয় কিন্তু ০ এবং ০ গুণ করলে ০ হয়।
২. বুলিয়ান পদ্ধতিতে ২A বা কোনো সহগ হয় না, তাই A + A = A হবে।
৩. বুলিয়ান যোগ (OR) এবং গুণ (AND) প্রক্রিয়ায় লজিক লেভেল ০ এবং ১ এর বাইরে কিছু থাকে না।
অতিরিক্ত তথ্য: বুলিয়ান অ্যালজেবরার উদ্ভাবক হলেন জর্জ বুল যিনি ১৮৪৭ সালে এটি প্রবর্তন করেন।