টাইম-শেয়ারড অপারেটিং সিস্টেমে প্রতিটি প্রসেসকে একটি নির্দিষ্ট সময়ের জন্য (Time Quantum) সুযোগ দেওয়ার জন্য Round-robin শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো। এটি সমতা নিশ্চিত করে এবং কোনো প্রসেসকে বেশিক্ষণ অপেক্ষা করতে দেয় না।
১. First come first serve নীতিতে দীর্ঘ প্রসেস আগে এলে ছোট প্রসেসগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় (Convoy Effect)।
২. Shortest job first কার্যকর হলেও এতে প্রসেসের সময় আগে থেকে জানা সম্ভব হয় না।
৩. রাউন্ড-রবিন পদ্ধতিতে টাইম স্লাইস শেষ হলে প্রসেসটি কিউ-এর পেছনে চলে যায় এবং পরবর্তী প্রসেস সুযোগ পায়।
অতিরিক্ত তথ্য: রাউন্ড-রবিন একটি প্রিম্পটিভ (Preemptive) শিডিউলিং অ্যালগরিদম।