ব্লুটুথ প্রযুক্তির জন্য নির্ধারিত আইইইই স্ট্যান্ডার্ড হলো IEEE 802.15। এটি স্বল্প দূরত্বের ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) এর জন্য ব্যবহৃত হয়।
১. IEEE 802.11 হলো ওয়াইফাই (Wi-Fi) এর স্ট্যান্ডার্ড।
২. IEEE 802.3 হলো ইথারনেট বা ল্যান (LAN) ক্যাবলের স্ট্যান্ডার্ড।
৩. ব্লুটুথ সাধারণত ২.৪ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে।
অতিরিক্ত তথ্য: ব্লুটুথ নামটি দশম শতাব্দীর ডেনমার্কের রাজা ‘হারাল্ড ব্লুটুথ’-এর নাম থেকে নেওয়া হয়েছে।