আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বা ITU (International Telecommunication Union) বৈশ্বিক বেতার ও টেলিযোগাযোগের মানদণ্ড নির্ধারণ করে। ৪জি বা আইএমটি-অ্যাডভান্সড মানদণ্ড তারাই চূড়ান্ত করেছে।
১. ISO মূলত বিভিন্ন পণ্য ও সেবার আন্তর্জাতিক মানের সনদ প্রদান করে।
২. 3GPP হলো বিভিন্ন টেলিকম সংগঠনের জোট যারা প্রযুক্তিগত উন্নয়ন করে, কিন্তু চূড়ান্ত মানদণ্ড দেয় আইটিইউ।
৩. ETSI ইউরোপীয় টেলিকম মানদণ্ড নির্ধারণের কাজ করে।
অতিরিক্ত তথ্য: ITU হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যার সদর দপ্তর জেনেভায় অবস্থিত।