বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট তথা বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এটি মূলত ভূমি ও সমুদ্রের ছবি তোলা এবং আবহাওয়ার তথ্য সংগ্রহের কাজ করবে।
১. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ছিল একটি কমিউনিকেশন বা যোগাযোগ স্যাটেলাইট।
২. ন্যাভিগেশন স্যাটেলাইট মূলত জিপিএস সার্ভিসের জন্য ব্যবহৃত হয় যা এটি হবে না।
৩. এটি লো আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট হবে যা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থান করবে।
অতিরিক্ত তথ্য: রাশিয়ার মহাকাশ সংস্থা গ্লাভকসমস-এর সহায়তায় এই স্যাটেলাইটটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে।