কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের ছদ্মবেশে ইমেইল বা মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীর পাসওয়ার্ড বা আর্থিক তথ্য চুরি করার কৌশলকে Phishing (ফিশিং) বলা হয়। এটি এক ধরণের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অপরাধ।
১. র্যানসামওয়্যার হলো এমন ভাইরাস যা ফাইল লক করে মুক্তিপণ দাবি করে।
২. স্নিফিং হলো নেটওয়ার্ক ট্রাফিক গোপনে পর্যবেক্ষণ করা এবং স্প্যামিং হলো অপ্রয়োজনীয় মেইল পাঠানো।
৩. ফিশিং সাধারণত লোভনীয় অফার বা জরুরি সতর্কবার্তা দিয়ে ব্যবহারকারীকে প্রলুব্ধ করে।
অতিরিক্ত তথ্য: ভয়েস কলের মাধ্যমে করা ফিশিংকে "Vishing" বলা হয়।