কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা সোর্স কোড বা উচ্চস্তরের ভাষাকে একবারে সম্পূর্ণ বিশ্লেষণ করে মেশিন ভাষায় রূপান্তর করে।
ইন্টারপ্রিটার প্রতি লাইন ধরে অনুবাদ করে বলে এর কাজের গতি কম্পাইলারের তুলনায় অনেক ধীর।
এটি সোর্স প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে রূপান্তর করে, কিন্তু মেশিন প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামে ফেরাতে পারে না।
পুরো প্রোগ্রাম একবারে অনুবাদ করার কারণে কম্পাইলার প্রোগ্রামের ভুলগুলো একসাথে প্রদর্শন করতে পারে।
অতিরিক্ত তথ্য: সি, সি++ এবং জাভার মতো শক্তিশালী প্রোগ্রামিং ভাষায় কম্পাইলার ব্যবহার করা হয়।