TCP (Transmission Control Protocol) হলো ওএসআই মডেলের চতুর্থ লেয়ার বা ট্রান্সপোর্ট লেয়ারের একটি প্রোটোকল। এটি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নির্ভরযোগ্য ডেটা আদান-প্রদান নিশ্চিত করে।
১. অ্যাপ্লিকেশন লেয়ারে HTTP, FTP এবং SMTP প্রোটোকল কাজ করে।
২. নেটওয়ার্ক লেয়ারে মূলত IP (Internet Protocol) এবং রাউটিং কাজ করে।
৩. ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হলো ডেটা প্যাকেটের বিন্যাস রক্ষা করা এবং ভুল ত্রুটি সংশোধন করা।
অতিরিক্ত তথ্য: TCP হলো একটি কানেকশন-ওরিয়েন্টেড প্রোটোকল। এটি ডেটা পাঠানোর আগে গ্রাহক ও প্রেরকের মধ্যে সংযোগ স্থাপন করে।