ফ্রান্সিস বেকনের এই বিখ্যাত উক্তিতে Condemn শব্দের অর্থ হলো নিন্দা করা বা তুচ্ছজ্ঞান করা। এর কাছাকাছি অর্থ হলো Denounce।
১. Laud, Compliment এবং Acclaim— এই তিনটি শব্দই প্রশংসা করা অর্থে ব্যবহৃত হয় যা বাক্যের মূল ভাবের বিরোধী।
২. চতুর ব্যক্তিরা পড়াশোনাকে ছোট করে দেখে কারণ তারা কৌশলেই কাজ সারতে চায়।
৩. অন্যদিকে জ্ঞানীরা পড়াশোনা থেকে প্রাপ্ত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ বা ব্যবহার করে।
অতিরিক্ত তথ্য: উক্তিটি বেকনের ‘Of Studies’ নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।