ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী look forward to-এর পর ভার্ব থাকলে তার সাথে ing যুক্ত হয়। তাই সঠিক উত্তর হলো ‘to receiving’।
১. সাধারণ To-এর পর ভার্বের বেস ফর্ম বসলেও ‘look forward to’ একটি ব্যতিক্রমী ফ্রেজ।
২. In receiving বা For receiving এখানে গ্রামাটিক্যালি ভুল প্রয়োগ।
৩. এই স্ট্রাকচারটি সাধারণত আনুষ্ঠানিক চিঠিপত্র বা ইমেইলের শেষে ব্যবহৃত হয়।
অতিরিক্ত তথ্য: একইভাবে ‘with a view to’, ‘get used to’-এর পর ভার্বের সাথে ing যুক্ত হয়।