মহাকবি জন মিল্টনের বিশ্ববিখ্যাত মহাকাব্য ‘Paradise Lost’-এর মূল উদ্দেশ্য ছিল মানুষের কাছে ঈশ্বরের কাজের যৌক্তিকতা বা ন্যায্যতা তুলে ধরা। কবির ভাষায়: “Justify the ways of God to men.”
১. মানুষের কাজের ন্যায্যতা ঈশ্বরের কাছে তুলে ধরা নয়, বরং উল্টোটিই ছিল মহাকাব্যের মূল থিম।
২. শয়তান এবং ঈশ্বরের শক্তি সমান দেখানো কবির উদ্দেশ্য ছিল না, বরং ঈশ্বরের পরম আধিপত্যই এখানে প্রতিষ্ঠিত হয়েছে।
৩. আদম ও হাওয়ার স্বর্গচ্যুতির মাধ্যমে মানুষের পতন ও মুক্তির পথ দেখানোর চেষ্টা করা হয়েছে এই কাব্যে।
অতিরিক্ত তথ্য: ‘Paradise Lost’ ১২টি খণ্ডে বিভক্ত একটি ব্ল্যাঙ্ক ভার্স মহাকাব্য।