উড়োজাহাজ বা মোটর যানের ঘূর্ণন গতি এবং ইঞ্জিনের গতিবেগ নির্ণয় করার যন্ত্র হলো ট্যাকোমিটার (Tachometer)। এটি প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা (RPM) মেপে জাহাজের গতি নির্ধারণে সহায়তা করে।
১. ক্রনোমিটার হলো সমুদ্রের সঠিক সময় ও দ্রাঘিমা নির্ণয় করার যন্ত্র।
২. ওডোমিটার মোটর গাড়ির চাকার ঘূর্ণনের মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করে।
৩. ক্রেস্কোগ্রাফ হলো জগদীশ চন্দ্র বসুর উদ্ভাবিত যন্ত্র যা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করতে ব্যবহৃত হয়।
অতিরিক্ত তথ্য: উড়োজাহাজের উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম হলো অল্টিমিটার (Altimeter)।