সােডিয়াম একটি অত্যন্ত সক্রিয় ক্ষার ধাতু যার ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম (প্রায় ০.৯৭ গ্রাম/সিসি), তাই এটি পানির ওপর ভেসে থাকে।
১. ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা জিংক ধাতুর ঘনত্ব পানি অপেক্ষা বেশি হওয়ায় এগুলো পানিতে ডুবে যায়।
২. সোডিয়াম এতটাই হালকা ও নরম যে একে সাধারণ ছুরি দিয়েও কাটা যায়।
৩. হালকা হওয়ার পাশাপাশি এটি পানির সংস্পর্শে আসলে প্রবল বিক্রিয়া করে আগুন ধরিয়ে দেয়।
অতিরিক্ত তথ্য: লিথিয়াম হলো পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু যার ঘনত্ব মাত্র ০.৫৩ গ্রাম/সিসি।