একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদের আইসোটোপ বলা হয়।
১. ভর সংখ্যা সমান থাকলে তাদের বলা হয় আইসোবার এবং নিউট্রন সংখ্যা সমান থাকলে তাদের আইসোটোন বলা হয়।
২. আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন থাকে কারণ তাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই।
৩. হাইড্রোজেনের তিনটি প্রধান আইসোটোপ হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম।
অতিরিক্ত তথ্য: চিকিৎসা বিজ্ঞানে ও কার্বন ডেটিং-এ তেজস্ক্রিয় আইসোটোপ বহুল ব্যবহৃত হয়।