লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমােগ্লোবিনের প্রধান কাজ হলো ফুসফুস থেকে দেহের কোষে কোষে অক্সিজেন পরিবহন করা। এটি অক্সিজেনের সাথে অক্সি-হিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে।
১. রোগ প্রতিরোধ ক্ষমতা মূলত শ্বেত রক্তকণিকা (WBC) দ্বারা নিয়ন্ত্রিত হয়।
২. অণুচক্রিকা বা প্লাটিলেট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, হিমোগ্লোবিন নয়।
৩. হিমোগ্লোবিনের উপস্থিতির কারণেই মানুষের রক্তের রঙ লাল দেখায়।
অতিরিক্ত তথ্য: হিমোগ্লোবিনে আয়রন বা লোহা নামক খনিজ উপাদানটি প্রধান রঞ্জক হিসেবে থাকে।