ভৌগোলিক অবস্থান এবং ফল্ট লাইনগুলোর সক্রিয়তার কারণে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে ভূমিকম্প-এর ঝুঁকি অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অপরিকল্পিত নগরায়নের কারণে এই ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
১. খরা বা টর্নেডো নিয়মিত দুর্যোগ হলেও বড় ধরণের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে।
২. বাংলাদেশ ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মিজ—এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।
৩. ভূমিকম্প এমন একটি দুর্যোগ যার কোনো পূর্বাভাস আগে থেকে দেওয়া সম্ভব নয়।
অতিরিক্ত তথ্য: সিলেট ও চট্টগ্রাম অঞ্চলকে ভূমিকম্পের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।