বজ্রপাতের উচ্চ তাপমাত্রায় বাতাসের নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেনের অক্সাইড তৈরি করে, যা বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে নাইট্রোজেন বা নাইট্রেট হিসেবে জমা হয়।
১. এটি মাটির উর্বরতা বৃদ্ধিতে প্রাকৃতিকভাবে সাহায্য করে।
২. নাইট্রোজেন উদ্ভিদের প্রোটিন তৈরির প্রধান উপাদান।
৩. ইউরিয়া সারের প্রধান কাজও মাটিতে নাইট্রোজেন সরবরাহ করা।
অতিরিক্ত তথ্য: শিম জাতীয় উদ্ভিদের মূলে থাকা ব্যাকটেরিয়াও বাতাস থেকে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে।