আপদ বা হ্যাজার্ড সংঘটিত হওয়ার সাথে সাথেই এর প্রথম ও সরাসরি প্রভাব পড়ে পরিবেশগত উপাদানের ওপর। যেমন—ঘূর্ণিঝড়ের ফলে গাছপালা উপড়ে যাওয়া বা জলোচ্ছ্বাসের ফলে পানির লবণাক্ততা বেড়ে যাওয়া।
১. অর্থনৈতিক বা সামাজিক প্রভাবগুলো দুর্যোগের দীর্ঘমেয়াদী এবং পরোক্ষ ফল হিসেবে গণ্য করা হয়।
২. অবকাঠামোগত ক্ষয়ক্ষতি অনেক ক্ষেত্রে আপদের চেয়ে ‘দুর্যোগ’ বা ডিজাস্টার হিসেবে বেশি পরিচিত।
৩. হ্যাজার্ড হলো এমন একটি ঘটনা যা দুর্যোগে রূপ নেওয়ার সম্ভাবনা রাখে কিন্তু সরাসরি পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
অতিরিক্ত তথ্য: আপদ যখন জানমালের ব্যাপক ক্ষতি করে তখন তাকে দুর্যোগ বলা হয়।