গ্রিনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত হলেও রাজনৈতিকভাবে এটি ইউরোপের দেশ ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
১. এটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ হিসেবে স্বীকৃত।
২. সুইডেন ও নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ান দেশ হলেও গ্রিনল্যান্ডের ওপর তাদের কোনো সার্বভৌমত্ব নেই।
৩. ১৯৫৩ সালে এটি ডেনমার্কের একটি উপনিবেশ থেকে প্রদেশে রূপান্তরিত হয়।
অতিরিক্ত তথ্য: গ্রিনল্যান্ডের অধিকাংশ এলাকা সারাবছর বরফে ঢাকা থাকে।