সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত একটি কাল্পনিক রেখাকে ‘কারমান লাইন’ (Kármán line) বলা হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একেই পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাশূন্যের সীমানা হিসেবে ধরা হয়।
১. বিষুবরেখা হলো পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্তকারী একটি কাল্পনিক বৃত্ত।
২. ট্রোপোপজ হলো ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমানা।
৩. কলোরাডো লাইন বলতে মহাশূন্যের কোনো সীমানা বোঝায় না।
অতিরিক্ত তথ্য: এই রেখাটির নামকরণ করা হয়েছে হাঙ্গেরীয়-মার্কিন পদার্থবিদ থিওডোর ফন কারমানের নামানুসারে। তিনি প্রথম হিসাব করেছিলেন যে এই উচ্চতায় পৌঁছালে বাতাসের ঘনত্ব বিমান ওড়ার জন্য যথেষ্ট থাকে না।