১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি ক্রিমিয়ার ইয়াল্টায় ঐতিহাসিক ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য এটি আয়োজিত হয়েছিল।
১. এই সম্মেলনে ‘বিগ থ্রি’ নামে পরিচিত রুজভেল্ট (যুক্তরাষ্ট্র), চার্চিল (যুক্তরাজ্য) এবং স্টালিন (সোভিয়েত ইউনিয়ন) অংশগ্রহণ করেন।
২. ১৯৪৩ সালে তেহরান সম্মেলন এবং ১৯৩৩ সালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
৩. ইয়াল্টা সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল জাতিসংঘ গঠনের বিষয়টিকে চূড়ান্ত করা।
অতিরিক্ত তথ্য: এই সম্মেলনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।