বাব এল মান্দেব প্রণালী এশিয়া (ইয়েমেন) ও আফ্রিকা (জিবুতি ও ইরিত্রিয়া) মহাদেশকে পরস্পর থেকে পৃথক করেছে। এটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে।
১. জিব্রাল্টার প্রণালী ইউরোপকে (স্পেন) আফ্রিকা (মরক্কো) থেকে পৃথক করেছে।
২. বেরিং প্রণালী এশিয়াকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে আলাদা করেছে।
৩. বসফরাস প্রণালী এশিয়া ও ইউরোপের সীমানা নির্ধারণ করে যা তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।
অতিরিক্ত তথ্য: ‘বাব এল মান্দেব’ শব্দের অর্থ হলো ‘অশ্রুর প্রবেশদ্বার’।