জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ৫টি স্থায়ী সদস্য ছাড়াও ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র থাকে যারা সাধারণ পরিষদ কর্তৃক ২ বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়।
১. প্রতি বছর ৫টি করে রাষ্ট্র তাদের মেয়াদ শেষ করে এবং নতুন ৫টি রাষ্ট্র স্থলাভিষিক্ত হয়।
২. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা (P-5) আজীবনের জন্য সদস্য এবং তাদের ভেটো ক্ষমতা আছে।
৩. ১ বা ৫ বছরের জন্য কোনো রাষ্ট্রের অস্থায়ী সদস্য পদ পাওয়ার নিয়ম নেই।
অতিরিক্ত তথ্য: বাংলাদেশ এ পর্যন্ত দুইবার (১৯৭৯-৮০ এবং ২০০০-০১) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।