কার্টাগোনা প্রটোকল মূলত আধুনিক জীবপ্রযুক্তির ফলে সৃষ্ট জীবন্ত পরিবর্তিত জীবের নিরাপদ স্থানান্তর ও ব্যবহার নিশ্চিত করে।
মন্ট্রিল প্রটোকল ওজোন স্তর রক্ষার জন্য ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস নিয়ন্ত্রণ সংক্রান্ত।
কিয়াটো প্রটোকল বৈশ্বিক উষ্ণায়ন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের সাথে যুক্ত।
প্যারিস চুক্তি মূলত জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ করার চুক্তি।
অতিরিক্ত তথ্য: কার্টাগোনা প্রটোকল ২০০০ সালে স্বাক্ষরিত হয় এবং ২০০৩ সাল থেকে এটি কার্যকর হয়।