ব্রিকস (BRICS) দেশসমূহ মিলে ২০১৪ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) প্রতিষ্ঠা করে। এর প্রধান উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর অবকাঠামোগত উন্নয়নে ঋণ সহায়তা প্রদান করা।
১. ADB হলো এশীয় উন্নয়ন ব্যাংক যা মূলত জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্যাধীন।
২. AIIB হলো চীনের নেতৃত্বে গঠিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
৩. IMF হলো বৈশ্বিক মুদ্রানীতি এবং আর্থিক ভারসাম্য রক্ষার একটি আন্তর্জাতিক সংস্থা।
অতিরিক্ত তথ্য: NDB-এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত। বাংলাদেশ ২০২১ সালে এই ব্যাংকের নতুন সদস্য হিসেবে যোগদান করেছে।