জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা UNDP ১৯৯৭ সালে তাদের একটি নীতিপত্রে সুশাসনের (Good Governance) বিস্তারিত সংজ্ঞা ও বৈশিষ্ট্য প্রদান করে।
১. বিশ্বব্যাংক প্রথম ১৯৮৯ সালে সুশাসন প্রত্যয়টি ব্যবহার করলেও সংজ্ঞাটি পূর্ণতা পায় নব্বইয়ের দশকের শেষে।
২. ১৯৯৫ বা ১৯৯৯ সালে সুশাসন নিয়ে অন্যান্য আলোচনা হলেও ইউএনডিপির প্রধান দলিলটি ৯৭ সালের।
৩. ইউএনডিপি সুশাসনের জন্য অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে মূল ভিত্তি হিসেবে গণ্য করে।
অতিরিক্ত তথ্য: UNDP অনুযায়ী সুশাসন হলো টেকসই মানব উন্নয়নের একটি অন্যতম পূর্বশর্ত।