ব্যক্তির আচরণ ও চিন্তাধারাকে নিয়ন্ত্রনকারী সামাজিক রীতিনীতি বা সংস্কৃতিই হলো মূল্যবোধের প্রধান চালিকা শক্তি। সংস্কৃতি মানুষকে তার কাঙ্ক্ষিত আচরণটি শিখতে সাহায্য করে এবং মূল্যবোধকে সুসংহত করে।
১. গণতন্ত্র বা সুশাসন মূল্যবোধ বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করে, তবে এগুলো চালিকা শক্তি নয়।
২. উন্নয়ন একটি বৈষয়িক প্রক্রিয়া, যা সরাসরি মূল্যবোধের নৈতিক ভিত্তিকে চালিত করে না।
৩. মূল্যবোধ মূলত একটি জাতির দীর্ঘদিনের লালিত বিশ্বাস ও সাংস্কৃতিক চর্চার প্রতিফলন।
অতিরিক্ত তথ্য: মূল্যবোধ হলো সমাজ জীবনের ভিত্তি যা ভালো-মন্দের পার্থক্য করতে শেখায়।