বিখ্যাত দার্শনিক জন স্টুয়ার্ট মিল (J.S. Mill) তাঁর "Utilitarianism" গ্রন্থে উপযোগবাদ তত্ত্বের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি সুখের গুণগত পার্থক্যের ওপর গুরুত্বারোপ করেন।
১. জেরেমি বেন্থাম উপযোগবাদের জনক হলেও এই নির্দিষ্ট গ্রন্থের লেখক জন স্টুয়ার্ট মিল।
২. ইমানুয়েল কান্ট মূলত ‘কর্তব্যবাদ’ বা Deontology তত্ত্বের জন্য বিখ্যাত।
৩. বার্ট্রান্ড রাসেল একজন বিংশ শতাব্দীর দার্শনিক যিনি শান্তি ও যুক্তিবাদ নিয়ে কাজ করেছেন।
অতিরিক্ত তথ্য: উপযোগবাদের মূল কথা হলো— "সর্বাধিক লোকের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা"।