সংবিধানের ১১৭ অনুচ্ছেদের ক্ষমতাবলে সরকারি কর্মচারীদের চাকরির শর্তাবলী, শৃঙ্খলা এবং অধিকার সংক্রান্ত বিষয়সমূহ নিষ্পত্তির জন্য যে বিশেষ আদালত গঠিত হয়, তাকে প্রশাসনিক ট্রাইব্যুনাল বলে।
সাধারণ আদালতের দীর্ঘসূত্রিতা এড়াতে এবং বিশেষায়িত প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের জন্য এটি কাজ করে। কর্মচারীরা বিভাগীয় আদেশের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে আপিল করতে পারেন। প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ রয়েছে।