টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals - SDG) হলো জাতিসংঘ ঘোষিত একটি বৈশ্বিক কর্মসূচি যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে ১৭টি লক্ষ্য এবং ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে। এর মূল দর্শন হলো "কাউকে পেছনে ফেলে নয়" (Leaving no one behind)। দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এর অন্যতম প্রধান লক্ষ্য। বাংলাদেশ এই লক্ষ্যমাত্রা অর্জনে অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এসডিজিকে অন্তর্ভুক্ত করেছে।