From: info@examdao.com
To: friend1@gmail.com
Cc: friend2@gmail.com
Bcc: teacher@gmail.com
Subject: মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্কতা
প্রিয় বন্ধু,
আশা করি তুমি ভালো আছ। আজ তোমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানাতে এই ই-মেইলটি লিখছি। বর্তমানে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় উপকরণ হলেও এর অপব্যবহার আমাদের জন্য নানা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে পড়াশোনায় মনোযোগ কমে যায় এবং সময়ের অপচয় ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমে আসক্তির কারণে অনেকেই বাস্তব জীবন থেকে দূরে সরে যাচ্ছে। এতে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে। এছাড়া দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে চোখের সমস্যা, মাথাব্যথা, ঘুমের ব্যাঘাত ও মানসিক চাপ সৃষ্টি হয়।
তাই আমাদের উচিত প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার না করা এবং সময়ের সঠিক ব্যবহার করা। পড়াশোনা ও শরীরচর্চায় বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
আশা করি তুমি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং নিজে সচেতন হবে।
ইতি
তোমার বন্ধু
ক