ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী স্যার টিম বার্নার্স লি ১৯৮৯ সালে সার্ন (CERN)-এ কর্মরত অবস্থায় হাইপারটেক্সট সিস্টেমের মাধ্যমে তথ্য আদান-প্রদানের ধারণা দেন যা বর্তমানের ওয়েবসাইট। তাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (WWW) জনক বলা হয়।
১. মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ধারণা দিয়েছিলেন।
২. ডি মরগ্যান বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যের জন্য পরিচিত।
৩. লেডি অ্যাডা লাভলেসকে বিশ্বের প্রথম প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয়।
অতিরিক্ত তথ্য: টিম বার্নার্স লি প্রথম ওয়েব ব্রাউজার এবং এইচটিএমএল (HTML) ভাষারও উদ্ভাবক। ১৯৯১ সালে তিনি বিশ্বের প্রথম ওয়েবসাইটটি উন্মুক্ত করেন। বর্তমানে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের ডিরেক্টর হিসেবে কাজ করছেন।