একটি পাত্র বিশুদ্ধ পানি দ্বারা পূর্ণ করা হলো। পাত্রের গভীরতা $20$ m। $0.08$ m$^3$ আয়তনের একটি বায়ু বুদবুদ পাত্রের তলদেশ থেকে উপরে উঠে এলো। পরবর্তীতে পানির পরিবর্তে পাত্রটি অন্য একটি তরল দ্বারা পূর্ণ করা হলে বুদবুদ তলদেশ থেকে উপরে আসলে এর ব্যাসার্ধ $2$ গুণ হয়ে যায়। [ভূ-পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ $10^5$ Nm$^{-2}$ এবং পানির ঘনত্ব $1000$ kgm$^{-3}$]
Barisal • 2024
ক) আদর্শ গ্যাস কাকে বলে?
খ) কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা $85\%$ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ) বিশুদ্ধ পানির ক্ষেত্রে পাত্রের উপরিপৃষ্ঠে বুদবুদের আয়তন কত হবে? নির্ণয় কর।
ঘ) উদ্দীপকে ব্যবহৃত তরলটি পানির চেয়ে ভারী নাকি হালকা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।