যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না এবং বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি বলে। বর্গীয় বর্ণগুলোর প্রথম বর্ণগুলো (ক, চ, ট, ত, প) হলো অঘোষ অল্পপ্রাণ।
১. ভ হলো ঘোষ মহাপ্রাণ কারণ এটি উচ্চারণে স্বরতন্ত্রী অনুরণিত হয় এবং বাতাসের চাপ বেশি থাকে।
২. ঠ এবং ফ হলো অঘোষ মহাপ্রাণ ধ্বনি কারণ এগুলোর উচ্চারণে বাতাসের আধিক্য রয়েছে।
৩. চ বর্গের প্রথম বর্ণ হওয়ায় এটি সরাসরি অঘোষ অল্পপ্রাণ ধ্বনির সংজ্ঞায় পড়ে।
অতিরিক্ত তথ্য: প্রতিটি বর্গের ১ম ও ৩য় বর্ণ অল্পপ্রাণ এবং ২য় ও ৪র্থ বর্ণ মহাপ্রাণ।